কম্পাইলার :
কম্পিউটার সবসময় ০ (শূণ্য) আর ১ (এক) নিয়ে কাজ করে । ০ মানে বন্ধ (off) আর ১ মানে খোলা (on) । এই ০ এবং ১ কে কম্পিউটার জগৎ এ বাইনারি সংখ্যা বলা হয় । সুতরাং আমরা যখন কম্পিউটার কে কোন কমান্ড দিয়ে থাকি, তখন সে তা বাইনারিতে কনভার্ট করে এবং তাকে প্রসেস করে আমাদের কে উত্তর প্রদান করে । কিন্ত এই প্রসেসিং ব্যপারটা অনেকগুলো ধাপে হয়ে থাকে যা আমরা দেখতে পাইনা, আমরা শুধু ফলাফলটাই দেখতে পারি । এই প্রসেসিং নিয়ে আমাদের এখন মাথা ঘামাতে হবেনা , পরবর্তিতে আমরা বড় হলে শিখে যাব :) । এখন কথা হল আমরা যে কোড লিখব সেটাকে আমরা কিভাবে বাইনারিতে কনভার্ট করব । হায় ! হায় ! মাথায় হাত, আসলেই তো কিভাবে ? চিন্তার কোন কারণ নাই, :) বড় বড় প্রগ্রামাররা ছোটদের কষ্ট বুঝে, তাই তারা কষ্ট করে অনেক কম্পাইলার তৈরি করেছেন যা ব্যাবহার করে আমরা কম্পিউটার এর সাথে যোগাযোগ করতে পারব । কম্পাইলার এর কাজ হল সে কোডের স্টেটম্যান্টগুলোকে বাইনারিতে কনভার্ট করে প্রসেসিং এ পাঠায় এবং কম্পিউটার তা প্রসেস করে আমদেরকে ফলাফল প্রদান করে । এটাই কম্পাইলার এর কাজ ।
অনেকগুলো কম্পাইলার এর মধ্যে কোড ব্লক্স, টার্ব সি, নোটপ্যাড, জিএডিট, ইক্লিপ্স, নেটবিন এগুলো জনপ্রিয় । তবে সি শিখার জন্য আমরা কোড ব্লক্স ব্যাবহার করব । এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স IDE (Integrated Development Environment) । এই codeblocks.org ওয়েবসাইট থেকে আমরা যেকোন অপেরটিং সিস্টেম এর জন্য কোড ব্লক্স সরাসরি ডাউনলোড করতে পারব ।
কোড ব্লক্স ইনস্টলেশন প্রসেস দেখার জন্য এই ভিডিওটি দেখুন :
No comments:
Post a Comment