খুব ক্ষুদ্র স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রা শুরু । প্রোগ্রামিং কি ? প্রোগ্রামিং এর আসল মজাটা কোথায় তা জানানোরই সামান্য প্রয়াস থাকবে আমাদের এই সাইট এ । আমরা মূলত এখানে প্রোগ্রামিং এর বেসিক তুলে ধরবো যাতে তোমাদের ভিত্তিটা মজবুত হয় । একজন ভালো প্রোগ্রামার হতে হলে বেসিক পরিষ্কার থাকা খুবই জরুরি । প্রোগ্রামিং এর খুব পরিচিত ল্যাঙ্গুয়েজ সি,সি++ এবং জাভা নিয়েই আমরা এখানে বিচরণ করব । আশা করি,এই ব্লগ থেকে আমরা তোমাদের কোডিং এর আনন্দময় জগৎ এর সাথে পরিচয় করিয়ে দিতে পারবো । :)
শুরুর কথা
আমাদের মাতৃভাষা বাংলা । আমরা ছোটবেলায় মা এর কাছে অ, আ, ই, ঈ, ক, খ আরও অনেক ধরনের অক্ষর, চিহ্ন শিখেছি । যা ব্যবহার করে আজ আমরা বাংলা ভাষায় বাক্য লিখি । তেমনি ভাবে পৃথিবীর যেকোন ভাষা শিখতে গেলে প্রথমে আমাদের সেই ভাষা লিখার জন্য যে সকল অক্ষর, চিহ্ন প্রয়োজন সেগুলো শিখতে হবে । আমরা মানব জাতি , আমাদের ভাষা হল বাংলা,ইংরেজী,হিন্দী,চাইনিজ,আরবি,ফারসি আরও অনেক ভাষা রয়েছে মানবজাতির জন্য । কিন্তু কম্পিউটার তো আর এই বাংলা,ইংরেজী,হিন্দী,চাইনিজ,আরবি,ফারসি বুঝেনা । কম্পিউটার এর নিজস্ব ভাষা রয়েছে , সে শুধু সেই ভাষাই বুঝে , যেমনঃ সি (C), সি++ (C++), জাভা (JAVA), পাইথন (Python), পি-এচ-পি (PHP), এচ-টি-এম-এল (HTML) আরও অনেক ভাষা রয়েছে, তা আস্তে আস্তে জানতে পারবেন ।
আমরা সকলেই জানি কম্পিউটার অনেক কিছু এক নিমিশেই করে দিতে পারে, কম্পিউটার এর অনেক ক্ষমতা কিন্তু এটাও নিশ্চয়ই জানি যে, কম্পিউটার নিজে কিছু করতে পারেনা, কম্পিউটার কে যা বলা হয় যা কমান্ড দেয়া হয়, সে শুধু সেই মত কাজ করে । সুতরাং আপনি তাকে যা বলবেন তাই করবে, কিন্তু সেতো আর আপনার বাংলা ভাষা অথবা ইংরেজী ভাষা বুঝবেনা , তাকে তার ভাষায় বুঝাতে হবে । তাই কম্পিউটার এর সাথে কথা বলতে আপনাকে তার ভাষা শিখতে হবে । কম্পিউটার এর ভাষা শিখা তেমন কঠিন কিছুই নয়, আপনাকে শুধু ধর্য্য ধরে এক্সপ্রেশন গুলা ভাল মত শিখতে হবে এবং সেগুলা ইমপ্লিমেন্ট করতে হবে । এই পেজে আপনাদেরকে সি ভাষা (C Language) সম্পর্কে, যথা সম্ভব ধারণা দেয়া হবে । আশা করি আপনারা খুব সহজেই সি ভাষা (C Language) শিখতে পারবেন । আর একটি কথা সব সময় মনে রাখবেন, "Practice Makes a Man Perfect" ।
Subscribe to:
Comments (Atom)
No comments:
Post a Comment